কুমিল্লায় মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় শিক্ষার্থীদের মেস ও বাসাভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা এম এ হামজা রহমান, বিকাশ শীল, ফারজানা আক্তার, মহিউদ্দিন আকাশ প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নগরীতে বসবাসকারী নিম্ন ও মধ্যবিত্ত এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা টিউশনি করে পড়াশোনার খরচ জোগায়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়।