ঈশ্বরদীতে মালবাহী সান্টিং ট্রেনের নিচে কাটা পড়ে বিল্লাল হোসেন (৩৬) নামে এক ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঈশ্বরদী জংশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। সে ঈশ্বরদীর রূপপুরের ফুটু মার্কেট এলাকার মৃত আমিরুল মৃধার ছেলে। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় বিল্লাল ও আরো দুই জন রেললাইনের ওপর বসে গল্প করছিল। হঠাত্ করেই সান্টিংয়ের জন্য মালবাহী বগি দ্রুতগতিতে এগিয়ে আসে। এ সময় অন্যরা লাফ দিয়ে সরে গেলেও বিল্লাল বগির নিচে পড়ে মারা যায়।