সুজানগরে ১০২ জন করোনায় আক্রান্ত সুস্থ ৮৮

সুজানগর পৌরসভাসহ উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুজানগর পৌরসভায় ৩০ জন এবং উপজেলার অন্যান্য গ্রামে ৫৮ জনসহ মোট ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, গত পাঁচ মাসে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১ হাজার ১৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবদুল্লাহেল বাকি জিসান জানান, হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিত্সা দেওয়া ১০২ জনের মধ্যে ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।