অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শার্শায় শাহিন হোসেন নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহূত যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।