পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট (কদম ফোয়ারা) মোড়ে আয়োজিত মানববন্ধনে ভয়াল ঐদিনের কথা মনে করিয়ে দিয়েছেন উপস্থিত বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা ওমর আলীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা হাজি হাফিজ, আতিকুর রহমান স্বপন, যুবলীগ নেতা বাবু ভুঁইয়া, মোখলেসুর রহমান রোমেল, ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন, স্বেচ্ছাসেক লীগ নেতা বশির উদ্দিন সুমন, একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাজেদ ব্যাপারী, হানিফ স্মৃতি সংসদের সভাপতি মো. মানিক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, মো. কৌশিক আহমেদ সোহেল, মো. সাদেক মিঠু, শাহাদাত হোসেন মিকো প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন অনুষ্ঠানটি পরিচালনা করেন।—প্রেসবিজ্ঞপ্তি