আজ শুক্রবার গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ সামছুল হক মজুমদারের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের ফেনী জেলাস্থ ফুলগাজী উপজেলার আমজাদ হাটের আমজাদ মজুমদার বাড়ী জামে মসজিদ, আলহাজ সামছুল হক মজুমদার জামে মসজিদ, ফেরদৌস নগর জামে মসজিদ ও আড্ডাদার বাড়ি জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহিফলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহিফলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।