জাতীয় কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অপর্ণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ যথাযথ স্বাস্থ্যসুরক্ষাবিধি মেনে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।