বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার চেয়ারম্যান আনিছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভিন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, মিজানুর রহমান মাস্টার প্রমুখ।