হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ অ্যাপ্রোন এবং রানওয়েতে পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিক্রি না হলে ভেঙে ডাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে,পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২২টি উড়োজাহাজ সরিয়ে নেওয়া হবে। এরপর এগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করা হবে। নিলামে বিক্রি না হলে কেজি দরে বিক্রি করা হতে পারে। ক্রেতা না থাকলে ভেঙে ডাম্পিং করা হবে।