স্ত্রী ও ছেলেকে হত্যার ঘটনায় স্বামী ও তার প্রেমিকের নামে মামলা 

পরকীয়ার জন্য স্ত্রী ও শিশুপুত্র হত্যা ঘটনায় অবশেষে ঘাতক স্বামী হারুন অর রশিদ পলাশ ও তার প্রেমিকা রোজিনার নামে মামলা করা হয়েছে। নিহত শিখার ভাই শেখ কামাল শ্যামল এ মামলা করেন। বৃহস্পতিবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে বুধবার উপজেলার চর গোপালপুর গ্রাম মুসলেমা আক্তর শিখা (৩৮) ও তার ছেলে তৌফিকুল তুহিনকে (৩) খুন করা হয়। পুলিশ সকালে তাদের লাশ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদের জন্য পলাশকে থানায় আটক করা হয়। ঐদিন জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পুলিশ সুপার বলেন, মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম পাওয়া গেছে। পরে দুপুরে ঘাতক পলাশের প্রেমিকা রোজিনাকে হত্যার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়। জানা যায়, পরকীয়া প্রেমের কারণে তার সঙ্গে স্ত্রী শিখার সম্পর্কের টানাপোড়ন চলছিল।

ইত্তেফাক/আরকেজি