নিখোঁজের সাড়ে ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়িতে নিখোঁজের সাড়ে ৫ ঘণ্টা পর হাজরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার ক্যানেল থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজরা বেগম ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল ও ফুলবাড়ি থানার এসআই আনোয়ার হোসেন। 

স্বামী আব্দুর রহমানসহ স্থানীয়রা জানান, হাজেরা বেগম দুপুর ১২টার দিকে তার বাড়ির পাশে পুকুরে হাঁসের খাবার দিতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন স্থানীয় ডুবরি দল পুকুরে খোঁজাখুঁজির করে তাকে উদ্ধার করতে পারেনি। 

পুলিশ ও স্থানীয়রা কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কুড়িগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এস দুইটি পুকুর ও পাশে ঘগোয়া নদীর ক্যানেলে অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ি থানার এসআই আনোয়ার হোসেন জানান, মহিলা পুলিশ দিয়ে লাশ সুরতহাল করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচ