রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেলারুশের বিক্ষোভের মাধ্যমে বিদেশি শক্তি সুবিধা নিতে চায়। সেখানে বিক্ষোভ সহিংসতার দিকে রুশ পুলিশকে পাঠানো হবে এবং বিক্ষোভের অবসান ঘটানো হবে।
তিনি আশা করেন, প্রতিবেশী দেশের পরিস্থিতি ভালো হবে এবং নিরাপত্তা বাহিনী পাঠানোর প্রয়োজন হবে না। গতকাল সম্প্রচারিত এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো তাকে বলেছেন, প্রয়োজনে হলে যেন রুশ বাহিনী তার দেশে পাঠানো হয়।—আলজাজিরা