মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় টিভি মেকানিক নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় রঞ্জিত মিত্র (৪৫) নামের একজন টিভি মেকানিক (টিভি মিস্ত্রি) নিহত ও দুইজন আহত হয়েছেন । আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুইজন আরোহী নিয়ে মুক্তাগাছার মুজাটি চৌরঙ্গীর মোড়ের বাসিন্দা রঞ্জিত মিত্র মোটর সাইকেল চালিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল । পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা (সিএনজি ) তাকে ওভারটেক করতে চায় । এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে 

ইত্তেফাক/এএম