করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। তবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো আগে থেকেই সংকটে ছিল, যা এখন আরো তীব্র হয়েছে। ফলে এ খাতসংশ্লিষ্ট ৭৮ শতাংশ প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রায় ৩৯ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন। এমনকি এ খাতকে বাঁচাতে উদ্যোক্তারা সহায়তা প্যাকেজ ঘোষণা করার আবেদন করেছে অর্থমন্ত্রণালয়ের কাছে। সহায়তা দেওয়া হলে ২০২২ সালের মধ্যে এ খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —নাঈমা সুলতানা