স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, শেখ হাসিনা বেঁচে থাকতে দেশে যে কোনো দুর্যোগকালে কেউ অনাহারে থাকবে না। শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া কোণ্ডা ও পাতিলঝাপ এলাকায় কলীগঙ্গা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ মণ্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান প্রমুখ।