বঙ্গবন্ধুই দেশের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ নিয়েছিলেন :হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের সীমিত সম্পদ দিয়েই রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করেছিলেন। গতকাল শুক্রবার দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু, জ্বালানি নিরাপত্তা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ তার বাসা থেকে ওয়েবিনারে ভার্চুয়াল আলোচনাসভায় যোগদান করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু স্বাধীন-সার্বভৌম ও উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন। 

ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ইঞ্জিনিয়ার্স, অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী খন্দকার এ সালেক। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ অঞ্জন, বড়পুকুরিয়া কয়লাখনি সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান খান, বাংলাদেশ গ্যাস ফিল্ড সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিকুর রহমান তপু, তিতাস গ্যাস, ঢাকার মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওয়াহাব তালুকদার প্রমুখ।