কোটালীপাড়ায় নৌকা বিক্রির ধুম

কোটালীপাড়া উপজেলায় বন্যা ও বর্ষণে বাড়ছে নৌকার কদর। ঘাঘর, কালিগঞ্জ, রামনগর, ধারাবাশাইল, শুয়াগ্রাম, ভাঙ্গারহাট, পিড়ারবাড়িসহ প্রায় ১০/১৫টি ছোট-বড় হাটে নৌকা বিক্রি হচ্ছে।

গত বছরের চেয়ে এ বছর নৌকার দাম বেশি বলে জানিয়েছেন কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের কৃষক তিনু হাজরা। কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে শুধু কৃষক ও মত্স্যজীবীরা নৌকা ক্রয় করেন। কিন্তু এ বছরের চিত্রটা একটু ভিন্ন। এ বছর বন্যা ও বর্ষার কারণে নৌকা কেনাবেচা বেশি হচ্ছে। তাই তুলনামূলক নৌকার দাম বেশি।