ফরিদপুরে একটি ধান খেত থেকে হামেদ মোল্লা (৫৩) নামে এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের মৃত মনু মোল্লার ছেলে। তার পরনে লুঙ্গি ছিল এবং গায়ের জামা গলায় প্যাঁচানো ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে পরনের জামা গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।