করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে আরো দুই জন মারা গেছেন। তারা হচ্ছেন, কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী বাবলু ও মহেশপুরের জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন। এদিকে জেলায় আরো ২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৮৪ জন।
সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিত্ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, কালীগঞ্জে এক, শৈলকুপায় চার, কোটচাঁদপুরে এক ও হরিণাকুন্ডুতে চার জন রয়েছে।