নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে চার জনের জেল-জরিমানা

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে চার জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভোরে উপজেলার দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আদালত তিনটি ট্রাক্টর ও একটি এক্সেভেটর মেশিন জব্দ করে। ট্রাক্টর চালক সুমন, নাঈম ও রুবেলকে মিয়া তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আব্দুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা (অনাদায়ে আরো দুই মাসের জেল) অর্থদণ্ড প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় খেকোদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত একটি এক্সকেভিটর এবং ট্রাক রাষ্ট্রীয় খাতে বাজেয়াপ্ত করে বিধি মোতাবেক নিলাম করা হবে।