রোনালদোর গোল চ্যাম্পিয়ন্স লিগ-সেরা

চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল এবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। লিওঁর বিপক্ষে শেষ ষোলোয় জোড়া গোলের শেষটি করেছিলেন বক্সের বাইরে থেকে, ‘দুর্বল’ বাম পা দিয়ে। সে লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকলেও অ্যাওয়ে গোলে জুভেন্তাসকে বিদায় করে শেষ আটে উঠে যায় লিওঁ। তাতে অবশ্য রোনালদোর গোলটা টুর্নামেন্ট-সেরা হওয়া থেকে বঞ্চিত থাকেনি। দ্বিতীয় সেরা গোলটি লিপজিগের মার্সেল সাবিতজারের, গ্রুপ পর্বে জেনিথ সেইন্ট পিটার্সবার্গের বিপক্ষে এসেছিল সেটি। তিনে আছে অ্যাটলেটিকোর বিপক্ষে জুভেন্তাস উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোর গোল। চার আর পাঁচে আছে সুয়ারেজ আর সের্জ গেনাব্রির দুটো গোল।