আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিথ্যাচারের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাস থেকে বিএনপির উত্পত্তি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান প্রমুখ।