‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোসম্যান আর নেই

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন 'ব্ল্যাক প্যান্থার' খ্যাত  হলিউড তারকা চ্যাডউইক বোসম্যান। পরিবারের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজ বাস ভবনেই মারা গেছেন তিনি।

৪৩ বছর বয়সী বোসম্যান ২০১৬ সাল থেকে কোলন ক্যানসারে ভুগছিলেন। যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কখনো কিছু বলেননি। 

একটি বিবৃতিতে চ্যাডউইক বোসম্যানের পরিবারের পক্ষ থেকে বলা হয়,    চ্যাডউইক একজন সত্যিকারের যোদ্ধা। তিনি অধ্যবসায় করে এই সব সিনেমা নিয়ে এসেছেন যা আপনারা খুব ভালোবাসতেন।    

২০১৮ সালে  চ্যাডউইক  বোসম্যান অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’ সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল। যা ছিল প্রথম সুপার হিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়।

মার্ভেলের তৈরি  ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি ১.৩৪৭ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল বক্স অফিসে।

২০১৩ সালে মার্কিন বেসবল কিংবদন্তি জ্যাকি রবিনসনের বায়োপিক ‘ফরটি টু’ করে প্রশংসিত হন বোসম্যান। পরের বছর মিউজিসিয়ান জেমস ব্রাউনের বোয়োপিক ‘গেট ওয়ান টপ’ করেন তিনি।

২০০৮ সালে বড় পর্দায় পা রাখার আগে দীর্ঘদিন আমেরিকান টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে।

 

pic.twitter.com/aZ2JzDf5ai

— Chadwick Boseman (@chadwickboseman) August 29, 2020

 

১৯৭৬ সালে সাউথ ক্যারোলিনায় জন্ম নেন  চ্যাডউইক বোসম্যান। হাউওয়ার্ড বিশ্ব বিদ্যালয় ও ব্রিটিশ আমেরিকান ড্রামা অ্যাকাডেমি থেকে ডিগ্রি নিয়ে ২০০৩ সাল থেকে টেলিভিশনের মাধ্যমে অভিনয় শিল্পে পা রাখেন তিনি।

এদিকে হলিউড তারকা চ্যাডউইক বোসম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এক টুইট বার্তা জো বাইডেন বলেন, আমরা স্ক্রিনে যা দেখেছি তার চেয়েও বড়ো ছিল চ্যাডউইক বোসম্যানের আসল শক্তি।  ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে জ্যাকি রবিনসন দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন এবং তাদের দেখিয়েছিলেন যে তারা যে কোনও কিছু করতে পারে। জিল এবং আমি এই কঠিন সময়ে তার প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।

 

The true power of @ChadwickBoseman was bigger than anything we saw on screen. From the Black Panther to Jackie Robinson, he inspired generations and showed them they can be anything they want — even super heroes. Jill and I are praying for his loved ones at this difficult time.

— Joe Biden (@JoeBiden) August 29, 2020

 

 

ইত্তেফাক/এআর