কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা মাজরা পোকার আক্রমণ হতে রক্ষার জন্য সকাল ও বিকালে বিভিন্ন এলাকায় বিষ ক্রয় করছেন আমন ধানের ক্ষেতে।
কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে বলে কৃষি সম্প্রসারণ অফিস মনে করছেন। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আমন ক্ষেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। মাজরা পোকা দমনে কৃষকেরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন। এদিকে কৃষকেরা জানান, গত কয়েক দিন ধরে আগাম জাতের আমন ধান সহ ব্রি-৩৪ জাতের ধানের মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা মাজরা পোকার হাত হতে রক্ষার জন্য দামি দামি কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক জানান, উপজেলায় আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।