কাহারোল উপজেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, শুক্রবার পর্যন্ত কাহারোল উপজেলায় ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছেন ৭৯ জন, মৃত্যু বরণ করেছেন ২ জন, চিকিৎসাধীন রয়েছে ১৯ জন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি