কমলার চেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য, দাবি ট্রাম্পের

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘অযোগ্য’ বললেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন কমলার চেয়ে তার মেয়ে ইভাঙ্কা যোগ্যতায় অনেক এগিয়ে। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে  প্রচার সমাবেশে ট্রাম্প এ কথা বলেন।

কমলা হ্যারিসকে আক্রমণ করে বলেন, ‘আমিও চাই কোনও নারী প্রেসিডেন্ট নির্বাচিত হোন। কিন্তু উনি (কমলা) যেভাবে প্রেসিডেন্সিয়াল পদ পাওয়ার জন্য আগাচ্ছিলেন, সেভাবে কোনও নারীকে দেখতে চাই না আমি। উনি একেবারেই যোগ্য নন।’

ট্রাম্প আরো বলেন, ‘দেখুন সকলেই বলছেন, আমরা ইভাঙ্কাকে চাই। আমি আপনাদের দোষ দিচ্ছি না।’ এসময় তার সমর্থকরা ইভাঙ্কার নামে স্লোগান দিতে শুরু করেন। 

ইত্তেফাক/জেডএইচ