বাংলাদেশ ও বিশ্বপরিচয়: মডেল প্রশ্ন

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তর পত্রে লেখ : ২ ´১৫ = ৩০

ক. কোন সালে গণঅভ্যুত্থান হয়েছিল, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?

খ.মুক্তিযুদ্ধের সময় তোমার বিদ্যালয়টি কোন সেক্টরের অধীনে ছিল?

গ. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ অবলম্বনকারী সকল শক্তিকে আমরা কী বলতে পারি?

ঘ. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিল?

ঙ.নবাবের প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করেন কেন?

চ.তিতুমিরের বিদ্রোহ তুমি অন্যান্য বিদ্রোহ থেকে পৃথক মনে করবে কেন?

ছ.আহসান মঞ্জিল প্রাসাদটি কে তৈরি করেন?

জ.বাংলাদেশের প্রধান দুটি অর্থকরী কৃষিদ্রব্যের নাম লেখ।

ঝ.বাংলাদেশের দুইটি বৃহত্ শিল্পের নাম লেখ।

ঞ.দক্ষতার উন্নয়নের জন্য তুমি কী পরামর্শ দেবে?

ট,মৃদু ভূমিকম্প থেকে কীভাবে রক্ষা পাওয়া সম্ভব?

ঠ.অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখ।

ড.আমাদের সমাজে অনেকে মেয়েদের বোঝা হিসেবে গণ্য করে কেন?

ঢ.গারোরা কোন কোন এলাকায় বসবাস করে?                                         

ণ.বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) :১ ´১২ = ১২

ক. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত — ঘটনা।

খ. মুক্তিযোদ্ধারা —ছিলেন।

গ. ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির যুদ্ধে — বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন।

ঘ.— সালে ঢাকায় ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।

ঙ.উয়ারী-বটেশ্বরে — আমলের নিদর্শন পাওয়া গেছে।

চ.আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি — চাষের জন্য বেশ উপযোগী।

ছ.— রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে।

জ.অতিরিক্ত জনসংখ্যার ফলে — উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

ঝ.২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় বাংলাদেশের — লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

ঞ.শিশুদের —থেকে ঝরে পড়ার প্রধান কারণ সচেতনতার অভাব।

ট,আন্তর্জাতিক নারী দিবস — প্রথম শুরু করেছিলেন।

ঠ. বয়স্কদের —করব।

ড.বাংলাদেশের রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে — বসবাস।

ঢ. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে —শাখা।

৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করো : ২´ ৫ = ১০

        বামপাশ                       ডানপাশ

 (ক)‘ওয়াংলাই’

 (খ) ওঁরাওদের   সমাজ ব্যবস্থা

 (গ)‘নাপ্পী’ 

 (ঘ) খাসিদের জনগোষ্ঠী

 (ঙ) গারোদের শ্রেষ্ঠ উত্সবের নাম               i ‘নারী’     

ii. পিতৃতান্ত্রিক             

iii. ‘ওয়াংগালা’           

iv. ফাগুয়া

v.  সুস্বাদু খাবার

vi. ম্রো সমাজের মেয়েদের

 পোশাক

vii. গ্রামভিত্তিক          

৪। কাঠামোবদ্ধ প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ :)       ৬ ´ ৮ = ৪৮

ক.মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২১শে নভেম্বর একটি বাহিনী গঠিত হয়। এ বাহিনীর নাম কী? এ বাহিনীর প্রধান কে ছিলেন? এ বাহিনী সম্পর্কে চারটি বাক্য লেখ।                      ১ + ১ + ৪ = ৬                                                                                                   

খ.কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? বাংলায় নবজাগরণের ফলাফল পাঁচটি বাক্যে লেখ।                    ১ + ৫ = ৬

গ.মনে কর, গত সপ্তাহে তুমি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছ। সে স্থান সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।              ৬

ঘ.পাট কী ধরনের ফসল? পাটের উত্পাদন কমছে কেন? পাটের উত্পাদন বাড়ানোর তিনটি উপায় লেখ।

                    ১ + ২ + ৩ =৬                ঙ. মৌলিক চাহিদা কী? মৌলিক চাহিদা পূরণ করা গুরুত্বপূর্ণ কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখ।                  ১ + ২ + ৩ = ৬

চ.বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ায় কী কী সমস্যা হয় তা লেখ।                              ৬

ছ.নারী নির্যাতনের ছয়টি কারণ উল্লেখ কর।                                 ৬

জ. আইন অমান্য করলে কী হয়? রাষ্ট্রের প্রতি তোমার পাঁচটি কর্তব্য লেখ। ১ + ৫ = ৬

ঝ.জাতিসংঘ কী? জাতিসংঘ গঠনের পাঁচটি উদ্দেশ্য লেখ।         ১ + ৫ = ৬

ঞ. মানবাধিকার কাকে বলে? মানবাধিকারের পাঁচটি প্রয়োজনীয়তা লেখ।                                ১+৫=৬