ফুলভিউ ডিসপ্লে ফোন ও ট্যাব এনেছে হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বাংলাদেশের বাজারে জনপ্রিয় ওয়াই সিরিজের নতুন ফোন ওয়াই ফাইভ পি ও ট্যাব মেটপ্যাড টি ৮ এর দু’টি সংস্করণ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এখন থেকে হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপে ওয়াই ফাইভ পি এবং মেটপ্যাড টি ৮’র ফোরজি সংস্করণ পাওয়া যাচ্ছে। আর মেটপ্যাড টি ৮’র ওয়াইফাই সংস্করণ ২৭ আগস্ট, ২০২০ থেকে পাওয়া যাচ্ছে।

৫ দশমিক ৪৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লের ওয়াই ফাইভ পি ফোনটি গ্রাহকদের দারুন ভিডিও অভিজ্ঞতা দেবে।  ৮ ইঞ্চি দৈর্ঘ্যের পাওয়ারফুল পারফরমেন্সের ট্যাবটির রয়েছে ৫১০০ এমএইচ ব্যাটারি। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই ফাইভ পি ফোনটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। অপরদিকে মেটপ্যাড টি ফোরজি সংস্করণের দাম ১৩,৯৯৯ টাকা এবং মেটপ্যাড ওয়াইফাই সংস্করণের দাম ৯,৯৯৯ টাকা।

অক্টাকোর প্রসেসরের ফোন ওয়াই ফাইভ পিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবির ইন্টারনাল স্টোরেজ, ডুয়েল সিম কার্ডের সাথে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ডও ব্যবহার সম্ভব। ফোনটিতে রয়েছে ৩০২০ এমএএইচের ব্যাটারি। ৮ মেগাপিক্সেলের এইচডি রিয়ার ক্যামেরায় রয়েছে এফ/২.০ বড় অ্যাপারচার এবং সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

মেটালিক ফিনিশ মেটপ্যাড টি ৮ ইএমইউআই ১০ আপডেট দ্বারা পরিচালিত। বৈচিত্র্যময় নানা কাজ সম্পাদনের জন্য এতে রয়েছে অক্টাকোর চিপসেট যার দক্ষতা ২ গিগাহার্জ।  তাছাড়া শিশুদের আনন্দের সাথে শিক্ষা গ্রহণের জন্য ট্যাবটিতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল এবং ফোর আই প্রটেকশন মোডের কিছু কিডস কর্নার।