বিনোদন ডেস্ক
মহামারি করোনায় চলে গেছেন হলিউডের অনেক তারকা। এবার আবারো মৃত্যু শোক হলিউডে। তবে করোনার কারণে নয় কোলন ক্যান্সারের কারণে মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোজম্যান। চার বছর আগে তারা কোলন ক্যান্সার ধরা পরে। কিন্তু পুরো বিষয়টিই গোপন রাখা হয়েছিল।
দীর্ঘ চার বছর ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শুক্রবার মাত্র ৪৩ বছর বয়সে মারা যান তিনি। মূলত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার’র জন্যই চ্যাডউইক বোজম্যান বেশি পরিচিত ছিলেন। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চ্যাডউইক। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্যান্সারেই তার মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই এই মার্কিন অভিনেতার মৃত্যু হয়েছে। সে সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন।
নিজের রোগ বা এর চিকিত্সার বিষয়ে জনসম্মুখে কখনো কিছু বলেননি বোজম্যান। অনেকটা নীরবেই তিনি এই দুরারোগ্য রোগের যন্ত্রণা ভোগ করেছেন।
২০১৮ সালে সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল চ্যাডউইক বোসম্যান অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’।
যা ছিল প্রথম সুপার হিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়। এই ছবিতে অভিনয়ের জন্য রীতিমতো অধ্যাবসায় করেছিলেন চ্যাডম্যান, কারণ কৃষ্ণাঙ্গদের সুপার হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার এই সুযোগ তার কাছে ছিল স্বপ্নের মতো। মার্ভেলের তৈরি ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল বক্স অফিসেও।