মোহামেডানের তত্পরতা শুরু

ফুটবল দল গঠন

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবলের ২০২১ মৌসুমের খেলোয়াড় সংগ্রেহের কাজ শুরু করেছে মোহামেডান। গতকাল মালির স্ট্রাইকার  সোলায়মানকে দলভুক্ত করেছে। তার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে আগাম পারিশ্রমিকও দেওয়া হয়েছে বলে মোহামেডানের সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জাকারিয়া পিন্টু, ইমতিয়াজ সুলতান জনি, গোলকিপার কোচ নিজাম। প্রিন্স বলেন, ‘সোলায়মান পরিত্যক্ত লিগে খেলেছেন, আগের মৌসুমও খেলেছেন। প্রথম মৌসুমে ৮ গোল করেন। আর করোনার কারণে পরিত্যক্ত লিগের ছয় ম্যাচে দুই গোল করেছেন। এই ফুটবলার করোনার মধ্যেও এত দিন মোহামেডান টেন্টেই অবস্থান করছিলেন। গতকাল তার সঙ্গে আলোচনা চূড়ান্ত করে দেশে ফেরার টিকিট দেওয়া হয়েছে, আগামীকাল চলে যাবেন। প্রিন্স জানিয়েছেন পরিত্যক্ত লিগের ১৬ জন দেশি ফুটবলার থাকবেন। জাপানি ফুটবলারও আসবেন। এছাড়াও ইংলিশ কোচ সিনলেনও মোহামেডানে থাকছেন।