নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন এ চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এর যাত্রা শুরু করে। ‘বঙ্গবন্ধু চত্বর’টি ইতিমধ্যে সর্বস্তরের নাগরিকদের কাছে দৃষ্টিনন্দন স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের হূদয়ে বঙ্গবন্ধুকে লালন করার জন্য এ ম্যুরাল নির্মাণ করা হয়েছে।