ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। কেউ হতাহত হননি এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ঈশ্বরদী রেলের উপসহকারী প্রকৌশলী আবু তৌহিদ সুমন জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদী হয়ে আমনুরা স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন অতিক্রম করার সময় ১১ নম্বর ইয়ার্ড রেললাইনে পাঁচটি বগি বিকট শব্দে উলটে পড়ে। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় যাত্রীবাহী ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি।