তিস্তায় বিলীন হচ্ছে আশ্রয়ণকেন্দ্র

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে আশ্রয়ণকেন্দ্র ও গুচ্ছগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ২৬টি আশ্রয়ণ কিংবা আবাসনকেন্দ্র নির্মাণ করা হয়েছে। কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু বলেন, আমার ইউনিয়নে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ভেঙে গেছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, আশ্রয়ণ কিংবা গুচ্ছগ্রামগুলো নদীর মধ্যে জেগে ওঠা চরে নির্মাণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম ইত্তেফাককে বলেন, নদীশাসন না করার কারণে এসব বিলীন হচ্ছে।