শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ঘের

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

অতি বর্ষণের সঙ্গে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শ্যামনগর উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় বিকল্প রিংবাধ ভেঙে সমগ্র ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে করে মাছের ঘের তলিয়ে চিংড়িসহ বিভিন্নপ্রজাতির সাদা মাছ নদীতে ভেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চাষিদের। শ্যামনগর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, টানা বর্ষণে বেড়িবাঁধ ভেঙে গাবুরায় যাবতীয় মত্স্য ঘের তলিয়ে যায়। ইউনিয়নব্যাপী চাষিরা ৭১০ হেক্টর জমিতে চিংড়িসহ বিভিন্নপ্রজাতির মাছের চাষ করে। সাত শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে।