অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের বাজেট, ক্যাশ ও স্টুডেন্ট শাখায় কর্মরত উপপরিচালক মো. রিয়াজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। চেক জালিয়াতির মামলায় জামিনে থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বুধবার এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) তাকে সাময়িক বরখাস্ত করেন।