ভ্রাম্যমাণ প্রতিনিধি
সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ছোট ভাদড়া গ্রামের দুই দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ঐ গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতার বিরোধ চলছিল। শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতার সমর্থক সবুজের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল, শরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।