সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
হত্যাকাণ্ডের আগে একাধিকবার ধর্ষণের শিকার হন আকলিমা বেগম (২৮) নামের এক তরুণী। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসে। এ ঘটনায় শুক্রবার রাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ২১ আগস্ট রাতে তিনজন মিলে ঐ তরুণীকে ধর্ষণ শেষে হত্যা করে। সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল শনিবার জানান, হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন—কামারপুকুরের কাঙ্গালুপাড়ার আনোয়ারুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মো. শুভ। অপর আসামি মো. হূদয় পলাতক রয়েছেন। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, পলাতক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।