শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রাম থেকে শনিবার আ. সালাম খান নামের এক ব্যক্তির গলায় রশি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, ফাঁকা ঘরে গলায় রশি দেওয়া ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।