ব্রিধানের নতুন জাত পরিদর্শন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে ব্রিধানের নতুন জাত ৯৫ প্রদর্শনী প্লট পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মঈদ। শনিবার উপজেলার বলদীপুকুর এলাকার একটি মাঠে তিনি নতুন জাতের ধানখেত পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, উপপরিচালক ড. সরওয়ারুল হক, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
কৃষকের মধ্যে রোপা-আমন চারা বিতরণ
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাট এর আয়োজনে শনিবার ৬৬ জন কৃষকের মধ্যে রোপা-আমনের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ছিনাইহাট এলাকায় ছিনাই ইউনিয়নে কমিউনিটি বীজতলায় উত্পাদিত নাবীজাতের রোপা-আমনের চারা ক্ষুদ্র ও প্রান্তিক ঐ কৃষকদের মধ্যে বিনামূল্যে তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী-ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও প্রশিক্ষকদের মধ্যে চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাগুরায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ উপহারের চেক বিতরণ করা হয়েছে। শনিবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এই চেক বিতরণ করেন। মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বিতরণ আনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছির বাবলু, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখারুল ইসলাম সাকিল প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের বর্ধিতসভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. জনি আহমেদের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মো. সেলিম রেজা ডালিম প্রমুখ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের মতবিনিময়সভা
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা (সদর) হাসপাতালের সকল স্তরের কর্মজীবীদের সঙ্গে শনিবার মতবিনিময়সভা করেছেন স্বাস্থ্যঅধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. ফরিদ হোসেন মিঞা। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম। সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা. মো. নুরুল ইসলাম, ডা. মো. আহসান হাবিব প্রমুখ।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আমনের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে শনিবার আমনের চারা বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল মুঈদ। কাউনিয়ার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে কমিউনিটি বীজতলার আমন চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপপরিচালক ড. সারওয়ারুল আলম। এ সময় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফাতআরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বৃত্তিতে সেরা শুকতারা বিদ্যানিকেতন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সর্বাধিক বৃত্তি পেয়ে সুনাম অর্জন করেছে ত্রিশাল পৌর শহরের শুকতারা বিদ্যানিকেতন। পৌর শহরের দরিরামপুর ৮নং ওয়ার্ডে অবস্থিত শুকতারা বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে উপজেলায় সর্বাধিক ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
সৈয়দপুরে রেলওয়ে কারখানা জাদুঘর উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে প্রথমবারের মতো রেলের জাদুঘর উদ্বোধন করা হয়েছে। শনিবার রেলপথ সচিব মো. সেলিম রেজা এ রেলওয়ে কারখানা জাদুঘর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলওয়ের জন্য পৃথক নিয়োগবিধি সম্পন্ন করা হচ্ছে। আশা করছি, আগামী সেপ্টেম্বরে নতুন লোকবল পাবো আমরা। ফলে রেলের জনবল সংকট কেটে যাবে। এর আগে মুক্তিযুদ্ধে রেলের শহিদদের স্মরণে নির্মিত অদম্য স্বাধীনতায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রেল সচিব। পরে কারখানার সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।