আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপের সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করল সিটি ব্যাংক। মঙ্গলবার চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সব কটির ইস্যুয়ার হয়ে উঠল সিটি ব্যাংক। সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ডে ব্যাংকের ৩০ হাজারের অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন এবং নিজস্ব তিন শতাধিক এটিএম আর সেই সঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে। পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ে ক্রয় করতে পারবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীরা। —প্রেস বিজ্ঞপ্তি