গাড়িচাপায় পর্বতারোহী রত্না নিহত
বিশেষ প্রতিনিধি
শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত হওয়ার ঘটনায় পুলিশ আরো এক চালককে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে একটি টয়োটা মাইক্রোবাসও। এই গাড়ি চালকের নাম দারুস সালাম। তিনি গাড়ির মালিকও। দুই দিন আগে তাকে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। গতকাল ছিল রিমান্ডের শেষ দিন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত জামান। উল্লেখ্য, গত ৭ আগস্ট সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ পর্বতারোহী রেশমা নাহার রত্না। এর আগে এই মামলায় মো. নাঈম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।