রবিদাস নির্যাতনের বিচার ও নিরাপত্তা দাবি

ইত্তেফাক রিপোর্ট

ঝালকাঠি, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, গাইবান্ধা, নেত্রকোনা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রবিদাস জনগোষ্ঠীর ওপর হামলা, নির্যাতন, ভাঙচুর, ভূমি বেদখল, হত্যাকাণ্ড ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ রবিদাস ফোরাম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ থেকে ভুক্তভোগীদের নিরাপত্তার দাবিও করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি চাঁনমোহন রবিদাস। সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুঁইয়া প্রমুখ।