ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে শোক দিবসের আলোচনাসভা

ইত্তেফাক রিপোর্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২১শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর পল্টনে কুষ্টিয়া জেলা সমিতি ভবনে এটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক ভুঁইয়া। সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমরা কাঁধে কাঁধ রেখে দায়িত্ব পালন করব। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি বাস্তবায়নেরও দাবি জানান তিনি।