আজ মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কবির ভুঞার ১৪তম মৃত্যুবার্ষিকী

আজ রবিবার মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মাঠ সংগঠক মো. গোলাম কবির ভুঞার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বড়নগর বাড়িতে দিনব্যাপী কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গোলাম কবির ভুঞা আওয়ামী লীগ নেতা এম এ করিম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম কাদির ভুঞা কালনের পিতা।