শ্রমিকের চাকরিচ্যুতি নিয়ে বিলসের বক্তব্যের প্রতিবাদ বিজিএমইএর

করোনাকালীন গার্মেন্টস কারখানায় প্রায় সোয়া ৩ লাখ শ্রমিক বেকার হয়েছে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) ও একাধিক শ্রমিক সংগঠনের দেওয়া তথ্যের প্রতিবাদ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

গতকাল গণমাধ্যমে পাঠানো বিজিএমইএর এক ব্যাখ্যায় বলা হয়, তথ্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার মাধ্যমে শিল্প ও জনসাধারণের মধ্যে একটি অহেতুক আতঙ্ক তৈরির অপচেষ্টা করা হয়েছে। এটি করোনাকালীন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে কোনো ভাবেই সহায়তা করে না। বরং স্পষ্টতই কোনো দুরভিসন্ধির ইঙ্গিত বহন করে। এ সময় বিজিএমইএর পক্ষ থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বিলসের দেওয়ার তথ্যের বিরোধিতা করা হয়।