বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার হুমকি দিয়েছেন যে তার দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তিনি বেলারুশের ভেতর দিয়ে ইউরোপে যাতায়াতের পথ বন্ধ করে দেবেন। তিনি বলেন, বেলারুশের ওপর দিয়ে মালপত্র ইউরোপীয় দেশগুলো থেকে রাশিয়ায় পাঠানো বন্ধ করে দেবেন। বেলারুশে পণ্য অন্য পথে আনবেন। লুকাশেঙ্কো আরো বলেন, তিনি দেশের সেনাবাহিনীর অর্ধেক অংশকেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এ ব্যাপারে একমত যে, সম্ভাব্য পশ্চিমা হুমকির বিরুদ্ধে দুই দেশের সৈন্য ঐক্যবদ্ধ থাকবে। দেশটিতে দেশি-বিদেশি অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। বিদেশি সাংবাদিকদের ফেরত পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তত ১৭ জন বিদেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। -ভয়েস অব আমেরিকা ও আলজাজিরা