নেত্রকোনার পূর্বধলায় রবিবার সকালে আলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।
নিহত আলাল উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের আব্দুল গফুরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে আলাল উদ্দিন স্থানীয় ধলাই নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ