খুলনার পুলিশ সুপার সপরিবারে করোনা আক্রান্ত

খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বলেন, গত ২৬ আগস্ট তিনিসহ তার স্ত্রী শারমিন আক্তার, ছেলে এস এম ইউসুফ, এস এম ইউনুস এবং বাসার বাবুর্চি শেখ মো: আব্দুল্লাহ করোনা পরীক্ষা করতে দেন। ঐ দিনই তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

পুলিশ সুপার আরো বলেন, তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। তবে, বাসার চারজনের মাথায় সামান্য ব্যথা আছে। করোনা থেকে আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

ইত্তেফাক/এমএএম