জামালপুরের মেলান্দহে উপজেলায় পৃথক বিদ্যুতস্পৃষ্টের ঘটনায় শিশু ও এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার মেলান্দহ পৌর শহরের কাজিরপাড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্টে আমানুল্লাহ আকাশ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। শিশু আকাশ ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পৌর কাউন্সিলর মিজানুর রহমান মুকুল জানান, বাড়ির পাশে খেলা করছিল শিশু আকাশ।ওই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী জিআই তারের সংযোগ ছিল। ঝুলন্ত তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে শিশুটির মৃত্যু হয়। শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌর মেয়র শফিক জাহেদী রবিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপর দিকে একই দিনে উপজেলায় উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের খালেক আকন্দ (৫৫) নামের এক কৃষক বিদ্যুস্পৃষ্টে মারা গেছেন। খালেক পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।
নিহতের পরিবার জানায়, কৃষক খালেক তার বাড়ির পাশেই সেচের মটরে কৃষি জমিতে পানি দিতে যায়। বৈদ্যুতিক সুইস দিতে গেলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে স্থানীরা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুতস্পৃষ্টে এই মৃত্যুর ঘটনাটিও অবগত আছেন বলে জানিয়েছেন ইউএনও তামিম আল ইয়ামীন।
ইত্তেফাক/এসি