ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া (২৭) গুজিখা গ্রামের আব্দুস সোবহানের মেঝো ছেলে।
অটোরিকশা চার্জ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জেডএইচ